1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী

উলিপুরে আরডিআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় “এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার উলিপুরে আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

৩ জুন সকাল ১১টায় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সহযোগিতায়, যুব প্লাটফর্ম ও যুব সংগঠনের আয়োজনে উলিপুর উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। বক্তব্য রাখেন, ফিল্ড ফেসিলিটেটর মশিউর রহমান, কমল কান্তি রায়, আলিফা বেগম, যুব সংগঠনের মাহাবুব আলম, ময়না আক্তার প্রমূখ। 

মানববন্ধনে উলিপুর পৌরসভা, গুনাইগাছ, তবকপুর, হাতিয়া, ধামশ্রেণী, দূর্গাপুর, বজরা, দলদলিয়া, ধরণীবাড়ী ও পান্ডুল ইউনিয়নের যুব সংগঠনের সদস্য সদস্যা, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী ও তার অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে প্রধান অতিথি বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park