1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

আশুলিয়ায় শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কাউসার আহমেদ
  • প্রকাশ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার>আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত জন-রন সোয়েটাস লিমিটেড-এ বে-আইনিভাবে বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাইপাইল মোড় এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও আশুলিয়া থানা কমিটির সভাপতি নজমুল হক এর সঞ্চালনায় এ কর্মসূচি হয়।

কর্মসূচিতে বক্তারা জানান, আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত উক্ত কারখানায় শ্রমিকরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু সম্প্রতি শ্রম আইনবহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়। শ্রমিকদের ন্যায্য ও আইনি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

তারা আরও বলেন, গত ১৮ ফেব্রুয়ারি শ্রমিকরা তাদের সমস্যার কথা জানাতে গেলে কারখানার লিংকিং সেকশনের এপিএম মাহাবুব অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না করে ২৩ ফেব্রুয়ারি কয়েকজন শ্রমিকের নাম, পদবি, কার্ড নম্বর ও ছবি গেটে নোটিশ আকারে টানিয়ে দেওয়া হয়, যা ডিজিটাল নিরাপত্তা আইনের লঙ্ঘন বলেও দাবি করেন বক্তারা। উক্ত ঘটনার প্রতিবাদ ও দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম, শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। এছাড়া কারখানার ভুক্তভোগী শ্রমিক মো. শিমুল, মো. স্বপন মিয়া ও মো. রুবেল তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রতি সকল ধরনের হুমকি, ভয়ভীতি ও নির্যাতন বন্ধের আহ্বান জানান এবং বরখাস্ত শ্রমিকদের দ্রুত পুনর্বহালের দাবি করেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park