1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২১৫ লিটার ডিজেল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২১৫ লিটার ডিজেল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিকা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ২১৫ লিটার ডিজেল জব্দ ও নগদ ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে এ অভিযানে বগাদি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামকে অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার শালিকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নজরুল ইসলামের কাছে অবৈধভাবে সংরক্ষিত বিপুল পরিমাণ ডিজেল পাওয়া যায়, যা আইনবিরোধীভাবে মজুদ করা হয়েছিল।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত ২১৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল মোঃ শফিউল্লাহ।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park