1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজ থেকে ১১টি ব্যাংকে মিলবে নতুন টাকা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১ সিরাজগঞ্জে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার সিরাজগঞ্জ নেসকোর কারিশমায় হাসপাতালের মাসে ৫লাখ টাকা লোকসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিরাজগঞ্জ সফর কাহন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

আজ থেকে ১১টি ব্যাংকে মিলবে নতুন টাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২ জুন, ২০২৫

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ছয়টি নোট বাজারে ছাড়ছে। আজ সোমবার (২ জুন) থেকে দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকেরা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশনা বিভাগ জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি করা হয়েছে নতুন এই নোটগুলো। এগুলোতে দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় আন্দোলনের বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।

কোন কোন নোট আসছে?

আজ থেকে ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট দেওয়া শুরু হচ্ছে। এর আগে, গতকাল রোববার (১ জুন) ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত এই নতুন নোটগুলো পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে। প্রতিটি নোটে থাকছে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি, মূল্যমান এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম।

যেসব ব্যাংকে মিলবে নতুন টাকা

সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের নির্দিষ্ট শাখায় এসব নতুন নোট পাওয়া যাবে।

নোটে কী থাকছে?

৫০০ টাকা: সামনে শহিদ মিনার ও শাপলা, পেছনে সুপ্রিম কোর্ট

২০০ টাকা: সামনে অপরাজেয় বাংলা, পেছনে গণআন্দোলনের গ্রাফিতি

১০০ টাকা: সামনে ষাট গম্বুজ মসজিদ, পেছনে সুন্দরবন

১০ টাকা: সামনে বায়তুল মোকাররম, পেছনে রাজনৈতিক শিল্পকর্ম

৫ টাকা: সামনে তারা মসজিদ, পেছনে গণআন্দোলনের শিল্পচিত্র

২ টাকা: সামনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, পেছনে রায়েরবাজার বধ্যভূমি

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব নোটে আধুনিক নিরাপত্তাব্যবস্থা ও ডিজাইন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পর্যায়ক্রমে সব মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়া হবে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park