1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি শুরু – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি শুরু

মোঃশফিকুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ভারতের আগরতলায় মাছ রপ্তানির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও বাণিজ্য বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দৈনিক দেশের কথা কে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বুধবার সকালে আবার বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park