1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অনুমতি ছাড়াই তারকাদের নামে চ্যাটবট তৈরির অভিযোগে মেটা বিতর্কে – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী

অনুমতি ছাড়াই তারকাদের নামে চ্যাটবট তৈরির অভিযোগে মেটা বিতর্কে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অনুমতি ছাড়াই হলিউড তারকাদের নাম ও চেহারা ব্যবহার করে আপত্তিকর চ্যাটবট তৈরির অভিযোগ উঠেছে। টেইলর সুইফট, স্কারলেট জোহানসন, সেলেনা গোমেজ, অ্যানা হ্যাথওয়ে সহ একাধিক তারকা বিষয়টি নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছেন।

রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে, মেটা এআই টুল ব্যবহার করে অসংখ্য ফ্লার্টিং চ্যাটবট তৈরি করা হয়েছে, যেগুলো নিজেদেরকে আসল তারকা হিসেবে পরিচয় দিচ্ছে এবং নিয়মিত আবেদনময়ী ইঙ্গিত দিচ্ছে। আরও গুরুতর অভিযোগ হলো, এসব বট অন্তরঙ্গ কনটেন্ট তৈরি করছে। ব্যবহারকারীরা অনুরোধ করলে তারকাদের বাথটাবে শোয়া বা অন্তর্বাস পরিহিত ছবি জেনারেট করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেটার কর্মীদেরও কেউ কেউ এসব চ্যাটবট তৈরিতে সরাসরি জড়িত। ইতিমধ্যে অন্তত তিনটি আপত্তিকর বট চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে দুটি টেইলর সুইফটের নামে তৈরি, এবং এর একটি মেটার এক কর্মী বানিয়েছেন।

এ বিষয়ে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানান, জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি ব্যবহার করার অনুমতি থাকলেও সরাসরি কোনো তারকার মতো বা ছদ্মবেশী ছবি তৈরি করা মেটার নিয়মবিরুদ্ধ। তবে বাস্তবে একাধিক চ্যাটবট তারকাদের পরিচয়ে সক্রিয় ছিল। এসব বট থেকে আবেদনময়ী ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে। যদিও মেটা সেগুলোকে প্যারোডি বলে দাবি করেছে এবং লেবেলবিহীন প্রায় এক ডজন চ্যাটবট সরিয়ে নিয়েছে।

এই ঘটনার পর তারকাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করেছেন, অনুমতি ছাড়া তাদের ব্যক্তিত্ব, নাম ও চেহারা ব্যবহার করে এ ধরনের কনটেন্ট তৈরি কেবল ব্যক্তিগত মর্যাদার অবমাননা নয়, বরং তা আইনি অপরাধের শামিলও হতে পারে।



এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park