হাইকোর্টে অ্যাড. কাওসার হোসাইনের রিট :পরিবেশের ছাড়পত্রহীন ডাইং এবং ওয়াশিং কারখানাগুলোর বিরুদ্ধে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৮ নভেম্বর ২০২২, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইকোর্টে অ্যাড. কাওসার হোসাইনের রিট :পরিবেশের ছাড়পত্রহীন ডাইং এবং ওয়াশিং কারখানাগুলোর বিরুদ্ধে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ

গাজীপুর জেলায় পরিবেশগত ছাড়পত্রহীন ডাইং এবং ওয়াশিং কারখানাগুলোর বিরুদ্ধে তদন্তপূর্বক  প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও গাজীপুরের জেলা প্রশাসককে (ডিসি) এ প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ দূষণকারী ডাইং এবং ওয়াশিং কারখানা কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৮ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কাওসার হোসাইন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সামসুন নাহার লাইজু।

গত ৩ নভেম্বর গাজীপুরের মেহেদী হাসান নামে এক বাসিন্দা প্রতিকার চেয়ে হাইকোর্ট রিটটি দায়ের করেন। সেই রিটের শুনানি সহ আদেশ দিলেন হাইকোর্ট।

রিট আবেদনে বলা হয়, ডাইং ও ওয়াশিং কারখানা প্রতিষ্ঠা করার জন্য বিধি মোতাবেক পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অনেক ওয়াশিং ও ডাইং কারখানা রয়েছে, যারা পরিবেশগত ছাড়পত্র পাওয়ার জন্য যে মানদণ্ডে উন্নিত হওয়া দরকার, তা তাদের নেই। কিন্তু পরিবেশগত ছাড়পত্র না থাকা সত্ত্বেও মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে কারখানাগুলো পরিচালনা করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য। গাজীপুর জেলার এজাতীয় পরিবেশগত ছাড়পত্র বিহীন ডাইং ও ওয়াশিং কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০