1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হবিগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ  নেতা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

হবিগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ  নেতা

লিটন পাঠান
  • প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে গণঅভ্যুত্থানে ৯জনকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাতকড়াসহ পালিয়ে গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। আব্দুল মজিদ নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন স্থানীয়রা জানান।

গ্ররেফতারের পর হাতকড়া পরিয়ে নৌকায় করে থানায় নেওয়ার জন্য আব্দুল মজিদকে নদীর ঘাটে নিচ্ছিল পুলিশ। এসময় বাড়ির সামনেই হঠাৎ লাফিয়ে পড়েন তিনি। এরপর তিনি হাতকড়াসহ পালিয়ে যান। এলাকাবাসী জানান, পালানোর পর বিপুল সংখ্যক পুলিশ কয়েকটি গ্রাম ঘিরে তল্লাশি করেও তাকে আটক করতে পারেনি। বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সজীব দাস, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park