1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে পোকা দমনে আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

সুন্দরগঞ্জে পোকা দমনে আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি> গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষকদের রোপা আমন ধান ক্ষেতে পোকা- মাকড় দমনে কীটনাশকের বিকল্প আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি ব্যবহার বেড়েছে। পরিবেশ ও কৃষি বান্ধব হওয়ায় কৃষকের কাছে পদ্ধতি দুটি দিন-দিন জনপ্রিয় হয়ে উঠছে এর ব্যবহার। এর কারণে ফসল নষ্টের হাত থেকে রেহাই পাচ্ছেন তারা।
সরেজমিনে উপজেলার পৌরসভা ব্লকে দেখা যায়, আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি স্থাপনের বিভিন্ন চিত্র। এসময় উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ রাশিদুল কবির কৃষকদের সঙ্গে নিয়ে ওই ফাঁদের ক্ষতিকর পোকা পর্যবেক্ষণ করছিলেন। 

প্রদর্শনি পর্যবেক্ষন

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে উপজেলা ১৫ টি ইউনিয়ন ও পৌরসভায় ২৯ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে। এসব ক্ষেত থেকে অধিক ফলন ঘরে তুলতে স্বপ্ন দেখছেন কৃষকরা। সেই স্বপ্ন বাস্তবায়নে পরামর্শ দিচ্ছেন কৃষি অফিস। সার্বক্ষণিক মাঠে রয়েছে কৃষি কর্মকর্তারা। পোকা মাকড়ের আক্রমণে ফসলের যেন ক্ষতি না হয়, সেই চিন্তায় দমন করা হচ্ছে। ক্ষতিকর ধান ক্ষেতের প্রধান শত্রু কারেন্ট, মাজরা, গান্ধি ও চুঙ্গি পোকাসহ বাদামী ঘাস ফড়িং দমনে জমিতে আলোক ফাঁদ ও পার্চি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

যেভাবে স্থাপন করতে হয় আলোক ফাঁদ-

সূর্যাস্তের পরই ক্ষেতের একটু দূরে শক্ত বাঁশ-কাঠ কিংবা তিনটি লোহা দিয়ে স্ট্যান্ড বানাতে হয়। সেখানে একটি পাত্রের মধ্যে পানি ও ডিটারজেন্ট পাউডার মিশ্রণ করে একটি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখতে হবে। এর কিছুক্ষণ পর আলোর সাহায্যে ওই পাত্রে আসতে শুরু করে উপকারি ও অপকারি পোকা। এসব পোকার মধ্যে ক্ষতিকর পোকাগুলো চিহ্নিত করতে হয়। সেগুলো নিধন করতে কৃষি কর্মকর্তারা দিয়ে থাকেন ব্যবস্থাপত্র। এতে ব্যবহার করতে হচ্ছে, ক্যারাটে, ফাইটার, সুমিথিয়ন, একতারা, ছেতারা ও ভিরতাকো নামের কীটনাশক। এক লিটার পানি ও দুই মিলি ওষুধ মিশ্রণ করে সকালে অথবা বিকেলে স্প্রে করতে হয়। এভাবেই পোকা-মাকড় দমন করছেন কৃষকরা।

একই সঙ্গে ব্যবহার করা হচ্ছে পার্চিং পদ্ধতিও।

যেভাবে স্থাপন করতে হয় পার্চিং পদ্ধতি-

আবাদকৃত আমন ধানের বিভিন্ন জমিতে গাছের ডাল ও বাঁশের কঞ্চি (খুটি) মাটিতে পুঁতে রেখে পাচিং পদ্ধতি তৈরি করা হয়েছে। যাতে এসব ডালের উপর দোয়েল, ফিঙ্গে, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি গিয়ে বসে রোপা ধান ক্ষেতের ক্ষতিকারক পোকা- মাকড় খেয়ে ফেলতে পারে।

পৌর মহল্লার কৃষক আসর উদ্দিন বলেন, এ বছর দুই বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করা হয়। সেগুলো থেকে ভালো ফলন পেতে আলোক ফাঁদ ও পার্চিংয়ের মাধ্যমে ক্ষতিকর পোকাগুলো কীটনাশক ছিটিয়ে নিধন করা হচ্ছে। এতে সহযোগিতা করছে কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ রাশিদুল কবির বলেন, এ অঞ্চলের মানুষ কৃষি ফসলের ওপর নির্ভশীল। আমরা তাদের লাভবান করতে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় চলতি রোপা আমনে অধিক ধান ঘরে তুলতে কৃষকদের সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা পোকা-মাকড় দমনে আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতির ব্যবহার চলমান থাকবে।

আরো পড়ুনঃ দিল্লির উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park