1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেল ৫টা ৮ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা।

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৬ সালে। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে ‘নতুন কুঁড়ি’ বহু প্রতিভাকে শিল্প ও সংস্কৃতির অঙ্গনে তুলে এনেছিল। দীর্ঘ সময় পর আবার ফিরে এসেছে এই পরিচিত নাম, তবে এবার মঞ্চের আলো নয়, সবুজ মাঠের প্রতিযোগিতায়। নতুন উদ্যোগ হিসেবে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, যার লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে খেলাধুলার মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা জরুরি। সরকার চায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনতে।

উদ্বোধনী অনুষ্ঠানটি শনিবার বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে শুরু হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভা অন্বেষণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park