সন্তানকে র‍্যাগিংয়ের অভিযোগে রেজিস্ট্রারকে মেইল করলেন ইবি শিক্ষার্থীর বাবা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তানকে র‍্যাগিংয়ের অভিযোগে রেজিস্ট্রারকে মেইল করলেন ইবি শিক্ষার্থীর বাবা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নবীন এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে রেজিস্ট্রার বরাবর মেইল করেছে ওই শিক্ষার্থীর বাবা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মেইলের কপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে। তবে ওই শিক্ষার্থীর নাম মেইলে উল্লেখ করা হয়নি।  তার পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

তিনি জানিয়েছেন, আজ দুপুর আড়াইটার দিকে রেজিস্ট্রার অফিস থেকে প্রক্টর অফিসে মেইলের কপিটি পাঠানো হয়েছে। আমরা মেইলের কপিটি পড়েছি। মেইলে র‍্যাগিংয়ের সাথে জড়িতদের নাম বা র‍্যাগিংয়ের শিকার হওয়া কোন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। শুধু উল্লেখ করা হয়েছে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। আমরা সুনির্দিষ্ট কিছু পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মেইল সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ একটি মেইল করেন সেখানে তিনি বলেন, মাননীয় হাইকোর্ট ঘোষণা করেছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং আইনত নিষিদ্ধ এবং কেউ এটি করলে শাস্তি পাবে এবং তার ছাত্রত্ব বাতিল হবে। অথচ আমার ছেলে গত সপ্তাহে র‍্যাগিংয়ের শিকার হয়েছে এবং তার সাথে থাকা ৭-৮ জনও র‍্যাগিংয়ের শিকার হয়েছে।

 তিনি মেইলে আরও উল্লেখ করেন, আমার সন্তানকে শৃঙ্খলা শেখানোর জন্য ডাকে, তাদের ক্রিকেট খেলার সময় পানি বহন করিয়ে নেয়, মোবাইল চেক করে, এছাড়া আরও বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এর ফলে আমার ছেলে ভয় পায় এবং রাতে ঘুমায় না। আমি রেজিস্ট্রারের কাছে সাহায্য চাই এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ জানায়।

এ বিষয়ে শিক্ষার্থীর বাবা শওকত হোসেন মুঠোফোনে জানান, আমার সন্তানের সাথে যেটি ঘটেছে তা একজন পিতা হিসেবে আমি হতবাক হয়েছি। আমার পরিবারের ঘুম হারাম হয়ে গেছে। আমার ছেলেসহ ৭-৮ জনকে তাদের ইমিডিয়েট সিনিয়র (২০২১-২২ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীরা টর্চার করেছে। এই মূহুর্তে আমার সন্তানের নাম আমি বলতে চাচ্ছিনা কারণ আমি চাইনা আমার সন্তান কোন বিপদে পড়ুক। আমি শিগগিরই ক্যাম্পাসে এসে এ বিষয়টি নিয়ে সরাসরি কথা বলব।

এ বিষয়ে হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় বলেন, আমার বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের কোন অভিযোগ আমি পাইনি। তাছাড়া কেউ আমাকে এমন কিছু বলেনি। তবে আমার মনে হয় না এ ধরনের কোন ঘটনা আমার বিভাগে ঘটার কথা। তবে এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০