1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাতীয় শোক দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

জাতীয় শোক দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

রিদুয়ান ইসলাম
  • প্রকাশ সোমবার, ১৫ আগস্ট, ২০২২

জবি প্রতিনিধি>’জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী’ ও শোকাবহ আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবার।

সোমবার (১৫ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত ‘মুজিবমঞ্চে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদ, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পরে পর্যায়ক্রমে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’, ‘ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’, ‘রোভার স্কাউটস’, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’, ‘কর্মকর্তা সমিতি’ সহ অন্যান্য সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে ‘জাতীয় শোক দিবস-২০২২‘ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা। এছাড়াও যোহর নামাজের পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। 

উল্লেখ্য যে, ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঐদিন সপরিবারে তাকে হত্যা করা হয়েছিল। এরপর ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে ১৫ আগষ্ট জাতি বঙ্গবন্ধু ও তার পরিবারের শোক প্রকাশ করে ও পালিত হয় জাতীয় শোক দিবস।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park