1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত-১ আহত-২  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত-১ আহত-২ 

ইকরামুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছে। রোববার (২১ শে সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন: ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আহসান উল্লাহকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন

এ ঘটনায় মোটরসাইকেল চালক আফ্রিদী ও আরোহী মাহমুদুল হাসান গুরুতর আহত হয়।

তাদেরকে স্থানীয়রা  উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন। এবং দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও বাইসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park