1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাসুল (সা:) ও হযরত আয়েশা (রা) এর নামে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদেমণিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাসুল (সা:) ও হযরত আয়েশা (রা) এর নামে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে
মণিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নূরুল হক
  • প্রকাশ রবিবার, ১২ জুন, ২০২২

মণিরামপুর প্রতিনিধি>হযরত মুহম্মদ (সা:) ও হযরত আয়েশা সিদ্দীকা (রা) সম্পর্কে ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও তাদের ফাঁসির দাবীতে মণিরামপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মণিরামপুরের উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার আয়োজনে রোববার আসরবাদ পৌরশহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহা সড়কে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া।

উপজেলার বিভিন্ন এলাকা থন্ড-খন্ড মিছিল সহকারে আগত হাজার-হাজার মুসল্লিরা এ সমাবেশে যোগদান করেন। মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি হুসাইন আহম্মেদ, আবদুর রশিদ আহম্মেদ, আবু তৈয়ব, কামরুজ্জামান, আবদুর রহমান, ইব্রাহিম খলিল, আহসান কবির, মুনির উদ্দিন, মফিজুর রহমান, মনিরুজ্জামান, মুফিজুর রহমান, মাহমুদুর হাসান, আবু বক্কার প্রমুখ।

অপরদিকে একই দাবিতে উপজেলার চিনাটোলা বাজারে অনুরুপভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উলামানগর মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি হুসাইন আহম্মেদ, আবু বক্কার সিদ্দিক, হাবিবুর রহমান, নুরুল্লাহ, হাসান আল মামুন প্রমুখ।

এ সময়ে বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা) কে নিয়ে অবমাননা করায় মুসলিম উম্মাহ চরমভাবে ক্ষুব্ধ ও ব্যাথিত। উগ্রবাদী বিজেপির ইসলাম বিদ্বেষী বক্তব্য প্রত্যাহার করে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বিশ্বময় প্রতিবাদের আগুন জ্বলে উঠলে ভারত রক্ষা পাবে না। বিশ্বের সকল মুসলিমদের এক হয়ে এর নিন্দা জানানোর আহ্বান জানান বক্তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park