1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে জরিমানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে জরিমানা

সানোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে জরিমানা

নদী ও পরিবেশ রক্ষায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । অভিযান চলাকালে সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানের সময় যাদুকাটা নদীর ধার্যকৃত সীমারেখা অতিক্রম করে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে তাদেরকে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ইজারাদার ও স্থানীয় জনগণকে সীমারেখা অতিক্রম না করা, পরিবেশ ও নদীর তীর সংরক্ষণে সতর্ক থাকা এবং বালু উত্তোলনে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park