1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মোলান্দহের সাবেক উপজেলা চেয়ারম্যান সফেন চলে গেলেন না ফেরার দেশে – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

মোলান্দহের সাবেক উপজেলা চেয়ারম্যান সফেন চলে গেলেন না ফেরার দেশে

শাহ্আলী বাচ্চু
  • প্রকাশ বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

জামালপুর প্রতিনিধি>
জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মেলান্দহ পৌরসভার দু’ দুবারের  চেয়ারম্যান,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ নেতা ফারহান জাহেদী সফেন বুধবার ২১ সেপ্টেম্বর   রাতে নিজ বাসায় হৃদরোগে  রোগে আক্রান্ত হয়ে   ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুরসময় তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।    মূত‍্যু কালে   স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগাহী রেখে গেছেন।তিনি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,   উপজেলা  যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ছিলেন। 


মরহুমের বড় ভাই মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন জানান, পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন সফেন। বুধবার দিনে ঢাকা থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে একা বাড়িতে আসেন। রাত ৯ টায় সময় না খেয়ে ঘুমিয়ে পডেন।

রাত সাড়ে দশটায় তিনি সফেনকে খাবারের জন্য  ডাকতে গিয়ে দেখেন ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে,চলে গেছেন না ফেরার দেশে।

পরিবার সুত্রে জানা গেছে,  আজ বৃহস্পতিবার  দুপুর ২ টা মেলান্দহ উমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,জামালপুর  প্রেসক্লাবে সভাপতি হাফিজ  রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সাংবাদিকসহ সর্বস্তরে জনগণ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park