1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম আটক – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

মাধবপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম আটক

লিটন পাঠান
  • প্রকাশ রবিবার, ৬ জুলাই, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের সাত বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের আনব আলির ছেলে শাহ আলমকে (৩৭) আটক করেছে পুলিশ।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শাহ আলমকে শনিবার রাতে আটক করেন। জানা গেছে শনিবার (৫-জুলাই) দুপুরে শিশুটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে শাহ আলম তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যান পরে মা-বাবা বাড়ি ফিরলে শিশুটি এই ঘটনা খুলে বলেন।

খবর পেয়ে শনিবার রাতেই কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করেন। ধর্ষণের শিকার শিশুটি মালঞ্চপুর আমেনা খাতুন নুরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park