1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মণিরামপুরে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার আয়োজন  ফয়সালকে ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলল পশ্চিমবঙ্গ পুলিশ জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা 

মণিরামপুরে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

নূরুল হক
  • প্রকাশ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মণিরামপুর প্রতিনিধি>মণিরামপুরের ভোজগাতী ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সু-সংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ এবং বিভিন্ন সম্প্রদায়ের
মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মনোভব বজায় রাখার উদ্দেশ্যে সোববার সকাল ১১টায়
স্থানীয় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকেরসভাপতিত্বে ও ইউপি সচীব তাছলিমা আক্তারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভোজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সমাজসেবক আনিসুর রহমান টজু, টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ এ,কে,এম হাবিবুর রহমান, মণিরামপুর থানার এসআই ইমরান হোসেন, প্রভাষক নূরুল হক।

এ সময়ে উল্লেখিত বিষয়ে সফলতায় করনীয় সম্পর্কে অন্যান্যের মধ্যে উন্মুক্ত আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য বিউটি রানী দাস, পারভীনা সুলতানা, রেশমা খাতুন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, শাহিন হোসেন, রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, নুরুজ্জামান পাপ্পু, পুরোহিত স্বপন দাসসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বীদের পুরোহিত, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park