1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল

ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

মাসুদ রানা
  • প্রকাশ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে ভেড়ামারা উপজেলায় ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২৪ হাজার ৬ শত ৯২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

গতকাল সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমটির শুভ উদ্বোধন করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ একরামুল হক এবং ডাঃ লতিফুল কবির।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনগুলোতে পর্যায়ক্রমে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। শিশুদের সুস্থ রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক লিমন’সহ সিনিয়র স্টাফ নার্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। চিকিৎসকরা সকল অভিভাবককে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park