1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ

মাসুদ রানা
  • প্রকাশ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শান্তিপূর্ন পরিবেশে কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৫ টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১৯ জন পরীক্ষার্থী। ভেড়ামারা পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫’শ ৩০ জন।  এর মধ্যে অনুপস্থিত ৩ জন। বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক ছালমা খাতুন। তিনি জানান, প্রথম দিন বাংলা পরীক্ষায় শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। যশোর বোর্ডের প্রতিনিধি হিসাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন আব্দুস সাত্তার, তিনি জানান খুবই সুন্দর পরিবেশে প্রথম দিনের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ভেড়ামারা পাইলট সরকারী বিদ্যালয়ে হল সুপার’র দয়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফার বিন হাসান। তিনি জানান, বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪’শ ৯৬ জন। প্রথম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৭ শিক্ষার্থী। জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র’র কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে রাজু আহমেদ, তিনি জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২’শ ৮২। এর মধ্যে অনুপস্থিত ২ জন। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন এবং হল সুপার সাইফুল ইসলাম, জানা যায়, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩’শ ৯৫ জন। এই বিদ্যালয়ে অনুপস্থিত ৩ জন পরীক্ষার্থী। এ দিকে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রহিমা আফসার স্কুল এন্ড কলেজে। এ কেন্দ্র’র হল সুপার পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম। তিনি জানান, এ কেন্দ্রে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন, বি আর ডি বি কর্মকর্তা জহির উদ্দিন। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১’শ ২ জন। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ শিক্ষার্থী।

এসময় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ৪টি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষার কেন্দ্র গুলোতে কোন অপ্রীতিকর  ঘটনা ঘটেনি, পরীক্ষার হল গুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা  দিচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park