1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভাড়াটিয়া বাসা থেকে নারী কনস্টেবলের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাড়াটিয়া বাসা থেকে নারী কনস্টেবলের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

মোঃ মারুফ হোসেন
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া থানায় কর্মরত সবসময় হাস্যোজ্জ্বল হিসেবে পরিচিত মোসা. মেহেরুন্নেসা উর্মি (২৮)-এর ঝুলন্ত মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর এলাকার একটি ভাড়াটিয়া বাসায় একা থাকতেন উর্মি। শনিবার সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে বাসার মালিক ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সহকর্মীরা জানান, উর্মি অত্যন্ত প্রাণবন্ত ও সদালাপী ছিলেন। দায়িত্ব পালনের পাশাপাশি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তার হঠাৎ মৃত্যুতে সহকর্মীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

কলাপাড়া থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কোনো পারিবারিক, ব্যক্তিগত বা পেশাগত কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park