1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বোয়ালমারীতে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফয়সালকে ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলল পশ্চিমবঙ্গ পুলিশ জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বোয়ালমারীতে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সাজ্জাদ হোসেন সাজু
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

ফরিদপুর প্রতিনিধি> ফরিদপুরের বোয়ালমারীতে বিক্রি করার সময় ২৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় জেলা পুলিশ।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান ও বোয়ালমারীর চতুল ইউপির পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহজাহান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের শুকুর মিয়ার ইটভাটার পাশে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় নিজাম নামে আরো এক মাদক কারবারি পালিয়ে গেছেন। আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা গাঁজা পাইকারি দামে কিনে রাতে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। আসামি জুয়েল খান সালথার বারখাদিয়া গ্রামে বিয়ে করে ফরিদপুরে বসবাস করছেন। 

বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব জানান, গ্রেফতারদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park