1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃষ্টির মরদেহ দেশের পথে, শনিবার ঢাকায় পৌঁছাবে – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল আজ বিশ্ব গাধা দিবস জিয়াউর রহমানের মাজারে জাকসু ভিপি জিতুর শ্রদ্ধা নিবেদন বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী কলকাতায় অমিত শাহ, রাজ্য সরকার গঠনের তৎপরতা, কাল শপথ জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’, ১৪ মে মুক্তি

বৃষ্টির মরদেহ দেশের পথে, শনিবার ঢাকায় পৌঁছাবে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করে। মরদেহ বিমানে তোলার সময় বিমানবন্দরে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী শনিবার (৯ মে) সকালে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ ঘটনায় একইসঙ্গে হত্যাকাণ্ডের শিকার হন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। গত ৪ মে তার মরদেহ ঢাকায় আনা হয়।

এদিকে, নিহত এই দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park