1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিয়েরে ৮ বছর পার করার পর জানলেন তার স্বামী একজন নারী – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব

বিয়েরে ৮ বছর পার করার পর জানলেন তার স্বামী একজন নারী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

তাদের ৮ বছরের বিবাহিত দাম্পত্য সম্পর্ক। অথচ স্ত্রী ঘুণাক্ষরেও টের পাননি তার স্বামী আসলে একজন নারী। অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। ছলে-বলে-কৌশলে সত্যিটা গোপন রেখেছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি রহস্য ফাঁস হতেই ‘স্বামীর’ নামে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।

ভারতের গুজরাটের বডোদরায় এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ২০১১ সালে নেটমাধ্যমে ওই রূপান্তরিত যুবক বিরাজ বর্ধনের সঙ্গে আলাপ হয় বডোদরার বাসিন্দা ওই নারীর। প্রথমে বন্ধুত্ব। তার পর প্রেম।

২০১৪ সালের ফ্রেব্রুয়ারিতে বিয়ে করেন তারা। ছাদনাতলায় প্রথম দু’জনের সামনাসামনি দেখা। বিয়ের পর তারা মধুচন্দ্রিমায় কাশ্মির যান। বিয়ের প্রথম থেকেই শারীরিক সম্পর্কের প্রতি অনীহা দেখাতেন বিরাজ।

কারন হিসেবে তিনি জানিয়েছিলেন, একটি পথ দুর্ঘটনায় তিনি বিশেষ অঙ্গে আঘাত পান। সেই কারণেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে অসুবিধা হয় তার। এই ঘটনার পর থেকেই ওই নারীর মনে দানা বাঁধতে শুরু করে সন্দেহ।

২০২০ সালের জানুয়ারি মাসে বিরাজ স্ত্রীকে জানান যে, তিনি ওজন কমানোর অস্ত্রোপচার করতে কলকাতায় যাচ্ছেন। সেই সময়ে কলকাতায় তিনি এসছিলেন বটে, তবে লিঙ্গ পরিবর্তনের শেষ অস্ত্রোপচার করতে।

ওই নারী জানিয়েছেন, অস্ত্রোপচার সেরে ফিরতেই একটা অস্বাভাবিক শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইতেন বিরাজ। ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে বিরাজকে।

তার এমন কর্মকান্ডের পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park