1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পালিত হচ্ছে ফাতেহা শরীফ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পালিত হচ্ছে ফাতেহা শরীফ

 সাখাওয়াত হোসেন 
  • প্রকাশ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকেঃবিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মিয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আরবি মাসের ৭ ই সফর অনুযায়ী ইংরেজি ২ আগষ্ট হিসেবে পালিত হচ্ছে ফাতেহা শরীফ। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জাকেররা ছুটে আসছেন পীরে কামেল হযরত মওলানা খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) এর কদমে।

দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন পরিবহন যোগে জাকেরান, আশেকান, ও ভক্তবৃন্দের সমাগমে ক্রমেই পরিপূর্ণ হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। জাকেরদের আল্লাহু আকবর তাকবিরে মুখরিত দরবার শরীফের পুরো এলাকা। যতই সময় যাচ্ছে ততোই জাকেরানদের উপস্থিততে কানায় কানায় পূর্ণ হচ্ছে দরবার শরীফের সমগ্র এলাকা।

জাকেরদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে সেচ্ছাসেবক বাহিনী, নির্মান করা হয়েছে নামাজের স্থান, টয়লেট, এবং দরবার শরীফের সমগ্র এলাকা জুরে  আয়োজন করা হয়েছে লাইটিং ব্যবস্থা।

ফাতেহা শরীফ উপলক্ষে দরবার শরীফে পালিত হবে বিভিন্ন কর্মসূচি। রাত ১ ১৫ মিনিটে কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল,  রওজা শরীফ জিয়ারত, রাত তিনটায় শুরু হবে রহমতের ফায়েজ চলবে ফজরের আগ মুহুর্ত পর্যন্ত। নামাজের পর পাক কালাম ফাতেহা শরীফ, ও খতম শরীফ।

অবশেষে আনুষ্ঠানিক রওজা শরীফ জিয়ারত।

আগামী কাল শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ফাতেহা শরীফের কর্মসূচি। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park