1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের মেয়াদ বাড়ার খবরে তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবেই টানা কয়েক দিন ধরে মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা অষ্টম দিনের মতো ব্রেন্ট ক্রুডের দাম বাড়ল।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ৫৭ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। গত আট দিনের মধ্যে সাত দিনই ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবরোধ ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে, যার ফলে বাজারে দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park