1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাস ভাড়ায় হরিলুট, নেই পর্যাপ্ত তদারকি – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ‘জঙ্গি আছে’, ‘তৎপরতা নেই’: একই দিনে সরকারের দুই শীর্ষ ব্যক্তির ভিন্ন বক্তব্য নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড শ্রীপুরে ট্রাকের ধাক্কায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক ঢাকাসহ দেশে আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাস ভাড়ায় হরিলুট, নেই পর্যাপ্ত তদারকি

মোহাম্মদ নাছাত
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের বাজারে বৈশ্বিক অস্থিরতা বিরাজমান। সেই প্রেক্ষাপটে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে ১৮ এপ্রিল ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। এর ফলে বাস মালিকরা ভাড়া বৃদ্ধি করতে চাইলে সরকার কর্তৃক ২৩ এপ্রিল প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়।

এই সিদ্ধান্ত ভঙ্গ হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, “এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করে, তাহলে শক্ত অবস্থান ও শক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, এই অজুহাতে বাস মালিকরা সরকারি রেট অমান্য করে তাদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি করে  প্রকাশ্যে অনলাইন ও অফলাইনে টিকেট বিক্রি শুরু করেছে। একটি উদাহরণ দেখা যাক: ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাস স্টেশন থেকে ঢাকার সায়দাবাদ বাস স্টেশন পর্যন্ত দূরত্ব ২০০ কিলোমিটার। সরকারি নতুন নির্দেশনা অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া সমন্বয়ের ফলে মোট ভাড়া বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ টাকা। কিন্তু বাস্তবে গোল্ডেন লাইন কর্তৃপক্ষ পূর্বের ৬৫০ টাকার ভাড়া ৭৫০ টাকা আদায় করছে। 

একইভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন ভাড়া নির্দেশনা অমান্য করে অহরহ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তেলের দামের বৃদ্ধিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটির নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হলে অবাধে বাড়বে পরিবহন খরচ, বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।

তাই দেশের প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আহ্বান রইল, আপনারা এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তথ্য অনুসন্ধান করে এই অসঙ্গতি সবার সামনে নিয়ে আসবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিদপ্তর এবং সর্বোপরি সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা যথাযথ নজরদারি বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।

যেসব অসাধু ব্যক্তি এই সংকটকালীন অবস্থাকে পুঁজি করে নির্দেশনা না মেনে নিজ ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি করবে, তাদের যথাযথ ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সবশেষে প্রত্যাশা থাকবে, সরকার তার দক্ষ ব্যবস্থাপনা দিয়ে এই সংকট দূর করে জনগণকে স্বস্তি এনে দেবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park