1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায়  জিডি নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি

বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আজ সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে আজকের বৈঠকে ভাড়া কতটা বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত প্রস্তাব নির্ধারণের কথা রয়েছে।
এর আগে রোববার (১৯ এপ্রিল) প্রাথমিক বৈঠক হলেও সেখানে ভাড়া বৃদ্ধির নির্দিষ্ট হার নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের বৈঠকে একটি প্রস্তাব চূড়ান্ত করে তা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই নতুন ভাড়া কার্যকর হতে পারে।
পরিবহন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভাড়া সমন্বয়ের একটি প্রচলিত সূত্র রয়েছে, যেখানে জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে ভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর নিয়ম অনুসরণ করা হয়। সে হিসাবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির কারণে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব আলোচনায় রয়েছে।
তবে পরিবহন মালিকদের দাবি, শুধু ডিজেলের দাম নয়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েলসহ বিভিন্ন খরচও বেড়েছে। পাশাপাশি ২০২২ সালের পর বাস ও মিনিবাস পরিচালনার ব্যয় নিয়ে নতুন করে বিশ্লেষণ হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়েই ভাড়া নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। আজকের বৈঠকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই হার পরিবর্তিত হতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park