1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাগেরহাটে সেনাবাহিনী সদস্যদের অভিযান, হেরোইনসহ আটক ৩ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

বাগেরহাটে সেনাবাহিনী সদস্যদের অভিযান, হেরোইনসহ আটক ৩

এস.এম. সাইফুল ইসলাম কবির
  • প্রকাশ শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বাগেরহাট : বাগেরহাটের রামপালে শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছেন।

ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েসের নেতৃত্বে অভিযানকালে উপজেলার গৌরাম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রাম থেকে তিন মাদক ব্যবসায়ীকে ২২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

পরে তাদের বাড়ি তল্লাশি করে নগদ টাকা, অ্যান্ড্রয়েড ফোন, হেরোইন মাপার মেশিন, মোটরসাইকেল, জাল টাকা, বাটন মোবাইল, ব্ল্যাংকচেক পাওয়া যায়। এসব পণ্যের মূল্য সাত লাখ দশ হাজার টাকা। পরে সেনাবাহিনীর সদস্যরা আটক মালামালসহ তিন ব্যক্তিকে রামপাল থানায় হস্তান্তর করেন।

আটক তিনজন হলেন বায়েজিদ হাসান রাব্বি (২২), পিতা মো: আশিকুজ্জামান টমাস, রবিউল ইসলাম রাজু (৩৪), পিতা মো. জিহাদ শেখ ও মোরসালিন শেখ (২৩), পিতা আবুল কালাম শেখ।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা ১ লাখ ৯৯ হাজার ৩৩০ টাকা, ২২ গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার মেশিন, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি ইয়ামাহা বাইক, ১০০০ টাকার একটি জালনোট, একটি ব্ল্যাংক চেক, স্বর্ণের এক জোড়া কানের দুল।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েস বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। মাদক কারবারিদের ধরতে সক্ষম হই। এখন এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park