1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বন্ধ হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব ধরনের অনলাইন পেজ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন! ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন

বন্ধ হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব ধরনের অনলাইন পেজ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অনলাইন কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক পেজ ও প্ল্যাটফর্ম নিষিদ্ধের আওতায় আসবে।

রবিবার (১১ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারির অপেক্ষায় আছি। পরিপত্র জারি হলেই বিটিআরসির মাধ্যমে মেটা ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠানো হবে। আমরা আশা করছি, এতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

বর্তমানে ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড পেজ রয়েছে, যার অনুসারীর সংখ্যা প্রায় ৪০ লাখ। গতকাল শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর, উক্ত পেজে প্রতিবাদমূলক পোস্ট দেওয়া হয় এবং পরে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়।

জুলাই ঐক্যের টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু অফলাইনে নয়, অনলাইনেও দলটির সকল প্রচার, যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ।

বিটিআরসি জানিয়েছে, সরকারিভাবে নির্দেশনা পেলেই তারা প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ও তদারকি শুরু করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park