1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রমে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। একইসঙ্গে তিনি মন্ত্রণালয় বা বিভাগের আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী পাঁচ বছরের পরিকল্পিত কার্যক্রমও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এ ছাড়া ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, দেশের কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে ৪১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের জুন মাসের মধ্যে বিনামূল্যে ওয়াই-ফাই চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park