1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে খাল খননে জোর দিচ্ছে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ

ইমরান হাসান
  • প্রকাশ শনিবার, ৪ জুন, ২০২২

ত্রিশাল প্রতিনিধি>প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলার ত্রিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৪ জুন) সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার  মাদানী সিএনজি থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নআহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্নআহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল,  পৌরআওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, পৌরআওয়ামীলীগের সাবেক যুগ্নআহবায়ক মোখছেদুল আমিন , রামপুর ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মজনু, পৌরছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার, সরকারী নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজিব প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না আওয়ামী লীগ।

এ সময় তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।

প্রসঙ্গত, সস্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই প্রেক্ষিতে আজ প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park