1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মতলব উত্তরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

মতলব উত্তরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

মতলব (চাঁদপুর) প্রতিনিধি> মতলব উত্তর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য দেন – উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসনের সভাপতিত্বে ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক কামরুজ্জামান ঢালী হারুনের পরিচালনায় আরো বক্তব্য দেন – গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মাস্টার। 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ূীদের মাঝে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিমৃন্দ।আর্কশনীয় প্রতিযোগীতা ফুটবল খেলার ফাইনালে অংশ গ্রহণ করেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়। এতে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়  ৩ গোলে জয়লাভ করে।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান। এসময় উপস্থিত ছিলেন, একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park