1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত। ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।গতকাল শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আগামী ২৭ মে সন্ধ্যায়। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয় তাহলে ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন শুক্রবার পবিত্র ঈদুল আজহা হবে। তবে ২৭ মে সন্ধ্যায় যদি জিলহজের চাঁদ না দেখা যায়, তাহলে জিলহজ শুরু ২৯ মে, যার ফলে ঈদুল আযহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবারে উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়।সে হিসাবে ৭ অথবা ৮ জুন বাংলাদেশের মানুষ ঈদ পালন করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park