1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কাপিলা চরিত্র হয়ে আসছেন মাহি – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

কাপিলা চরিত্র হয়ে আসছেন মাহি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মা নদীর মাঝি’- সিনেমার কুবের ও কপিলা চরিত্রের কথা নিশ্চয়ই মনে আছে। চরিত্র দু’টি ছিল এখনো দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। এবার ছোট পর্দায় একটি বিশেষ ধারাবাহিক নাটকে থাকছে চরিত্র দু’টি।

রাজিবুল ইসলাম রাজীবের রচিত নাটকটির নাম ‘এমন যদি হতো’। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করছেন সাজু মুনতাসির। মাছরাঙা টেলিভিশনের জন্য এটি নির্মাণ হচ্ছে। বর্তমানে এর শুটিং চলছে ব্যাংককে। আর এতে কপিলা চরিত্রে দেখা যাবে ছোট পর্দার মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহিকে।

মাহি এরইমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন। মাহি ব্যাংকক থেকে জানান, এটা একেবারেই অন্যরকম একটি গল্প। চরিত্রগুলোও ইন্টারেস্টিং। এখানে জুটি থাকলেও একসঙ্গে তাদের কোনো দৃশ্য নেই। আমি কপিলা রূপে কাজ করছি এখানে। আর মিশু সাব্বির ভাই এখানে কুবের চরিত্রটি করছেন। খুব ভালোভাবে এর শুটিং হচ্ছে। আমার খুব মজা লাগছে কাজটি করতে। তাছাড়া খুব আলাদা সাজ-পোশাকে এখানে আমাকে দেখা যাবে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।

ব্যাংককে কয়েকটি খণ্ড নাটকের শুটিংও করেছেন মাহি । দীর্ঘ এক মাসের ব্যাংকক সফর শেষে চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে তার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park