1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে ডাবল মার্ডারের ঘটনায় মামলা, এলাকায় মানববন্ধন – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১ সিরাজগঞ্জে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার সিরাজগঞ্জ নেসকোর কারিশমায় হাসপাতালের মাসে ৫লাখ টাকা লোকসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিরাজগঞ্জ সফর কাহন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

নবীনগরে ডাবল মার্ডারের ঘটনায় মামলা, এলাকায় মানববন্ধন

সঞ্জয় শীল
  • প্রকাশ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
নবীনগরে ডাবল মার্ডারের ঘটনায় মামলা, এলাকায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দিতে হযরত দয়াল বাবা গণি শাহ (রঃ) এর মাজার সংলগ্ন বাজারের বিশু সাহার হোটেলে নাস্তা খাওয়ার সময় এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে জোড়া খুনের ঘটনায় নিহত মো. শিপনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১২ জনসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের নামে গত মঙ্গলবার (০২ নভেম্বর ২০২৫) মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন বড়িকান্দি ইউনিয়নের পুরাতন থোল্লাকান্দি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে এমরান, একিই ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের বারিক মিয়ার ছেলে আবুল কালাম, পুরাতন থোল্লাকান্দি’র মিস্টার মিয়ার ছেলে আরাফাত, নতুন থোল্লাকান্দির রমজান মিয়ার ছেলে সোহাগ মিয়া, ধরাভাঙ্গার মৃত রমজান মিয়ার ছেলে রুবেল মিয়া, পুরাতন থোল্লাকান্দির সহিদ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন সোহাগ, বড়িকান্দির মৃত হিরু মিয়ার ছেলে অলি মিয়া, পুরাতন থোল্লাকান্দির সিদ্দিকুর রহমানের ছেলে তাজুল ইসলাম, ধরাভাঙ্গার সদু মিয়ার ছেলে আব্বাস মিয়া, পুরাতন থোল্লাকান্দির মৃত রোপন মিয়ার ছেলে বশির মিয়া, নুরজাহানপুরের মৃত এমদাদুল হকের ছেলে সানাউল্লাহ, নুরজাহানপুরের খোকা মিয়ার ছেলে শরীফ মিয়া, বড়িকান্দির অলি মিয়ার ছেলে হাসিব মিয়াসহ অজ্ঞাত ১০-১৫জন।

জানা যায়, গত শনিবার (০১ নভেম্বর ২০২৫) রাত ৭ ঘটিকায় বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকাদি হযরত দয়াল বাবা গণি শাহ (রঃ) মাজার সংলগ্ন বাজারের বিশু সাহার দোকানে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. শিপন নাস্তা করার সময় আসামীরা এলোপাথারি গুলি করে। এতে হোটেলের কর্মচারী চরলাপাং গ্রামের রাশেদ মিয়ার ছেলে নুর আলম ও আলমনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও মো. শিপন গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মো. শিপন ও ইয়াসিন মারা যান।

পরে বুধবার (০৩ নভেম্বর ২০২৫) সকালে এলাকাবাসীর ব্যানারে নুরজাহানপুর গ্রাম থেকে থোল্লাকান্দি বাজার পর্যন্ত মিছিল শেষে মাজার প্রাঙ্গনে হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park