1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ  মহিলা মাদ্রাসার জন্য দখলে নিলেন মুফতি এহসানুল হক সিদ্দিকী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ  মহিলা মাদ্রাসার জন্য দখলে নিলেন মুফতি এহসানুল হক সিদ্দিকী

রবি মিয়া
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের জামিয়া রাবিয়া রাহমানিয়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসার জন্য কেনা জমি নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। মাদ্রাসার মুহতামিম হাফিজ মুফতি এহসানুল হক সিদ্দিকীর দাবি, তিনি সেলবরষ ক্লিনিকের পাশ থেকে শামসুল হুদা বাবুর কাছ থেকে ২৯ শতাংশ জায়গা ক্রয় করেন। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও বিক্রেতা তাকে যথাযথভাবে জায়গা বুঝিয়ে দেননি।

অভিযোগ রয়েছে, শামসুল হুদা বাবু (বাড়ি খালের পার, দীর্ঘদিন ধরে টিকমত বা জায়গার দখল বুঝিয়ে না দেওয়ায় বাধ্য হয়ে মাদ্রাসার ৬০ জন ছাত্রীসহ মুফতি এহসানুল হক সিদ্দিকী নিজেই জমির দখল নেন।

মুফতি এহসানুল হক সিদ্দিকী এ বিষয়ে বলেন,
 

আমার কেনা জায়গা আমাকে বুঝিয়ে দেওয়া হয়নি। তাই আমি আমার নিজের জায়গার দখল নিয়েছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই—সঠিক তদন্তের মাধ্যমে যেন আমার কেনা ২৯ শতাংশ জায়গা আমাকে বুঝিয়ে দেওয়া হয়। আমি সুবিচার চাই।”

স্থানীয়দের মতে, জমি হস্তান্তর–সংক্রান্ত কাগজপত্র ও দখল নিয়ে দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে চলছিল। ঘটনাটি এলাকায় আলোচনার ঝড় তুলেছে।

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park