1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশ থেকে কোচিং সেন্টার বন্ধের ঘোষণা: শিক্ষামন্ত্রীর কঠোর নীতি – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

দেশ থেকে কোচিং সেন্টার বন্ধের ঘোষণা: শিক্ষামন্ত্রীর কঠোর নীতি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দেশের সব কোচিং সেন্টার বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, কোচিং সেন্টার এবং অনিয়মিতভাবে খোলা কিন্ডারগার্টেনও সরকারি নিবন্ধনের আওতায় আনা হবে। শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলেন, “এই দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না।”

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। এর আগে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। শিক্ষকরা ক্লাসরুমে সময়মতো উপস্থিত হচ্ছেন কি না, তা রেকর্ড থাকবে। পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে কেন্দ্রের কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠানপ্রধানকে আইনের আওতায় আনা হবে। এমনকি বাথরুমে বা কেন্দ্রের বাইরে থেকে নকলের সহায়তা করলেও দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো. কবির আহমদ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান ও কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park