1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে পৌঁছেছে জ্বালানি পণ্যবাহী ৪ জাহাজ – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

দেশে পৌঁছেছে জ্বালানি পণ্যবাহী ৪ জাহাজ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি (LNG), এলপিজি (LPG) ও গ্যাস অয়েলবাহী চারটি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্বালানি পণ্য বহনকারী জাহাজগুলো বন্দরে এসে নোঙর করেছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করে জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলমান রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামের জাহাজটি গত ৩১ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল বহনকারী ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে এবং এটি বর্তমানে ‘ডিওজে/৬’ জেটিতে অবস্থান করছে। জাহাজটির পণ্য খালাস আগামী ৭ এপ্রিলের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ নামের বৃহৎ জাহাজটি ৫ এপ্রিল বন্দরে এসে পৌঁছেছে। এটি বর্তমানে এফএসআরইউতে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে খালাস কার্যক্রম শেষ হওয়ার আশা করা হচ্ছে। একইদিন চীন থেকে এলপিজি বহনকারী ‘গ্যাস জার্নি’ নামের আরেকটি জাহাজও বন্দরে ভিড়েছে। জাহাজটি বর্তমানে ‘সার্লি’ এলাকায় অবস্থান করছে এবং এর কার্যক্রমও ৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জ্বালানি পণ্য দ্রুত খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি জানান, সবগুলো জাহাজ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস সম্পন্ন করা হবে বলে বন্দর কর্তৃপক্ষ আশাবাদী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park