1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন চিত্রনায়িকা নিপুণ – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন চিত্রনায়িকা নিপুণ

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ‘বীরত্ব’ সিনেমা দিয়ে আজ দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এতে যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ের জন্য টানা পাঁচদিন রাজবাড়ীর যৌনপল্লীতে থেকেছেন তিনি। এই পাঁচদিন নানা অভিজ্ঞতার মুখে পড়েছেন বলে জানালেন তিনি। সেখানকার মানুষদের জীবনযাপন দেখেছেন অতি কাছ থেকে। নিপুণ বলেন, এই সিনেমায় আমাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে।

যে জীবনে সব হারিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখে। আমার বিশ্বাস চরিত্রটি অনেক অসহায় নিপীড়িত মেয়েদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। তাদের আশা জাগাবে, তারা নতুন করে বাঁচতে চাইবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী আরও বলেন, নিষিদ্ধ পল্লীতে কাজ করা আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা। সেটা দেখার জন্য আপনাদের হলে আসতে হবে। সাম্প্রতিক ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবি দু’টির মাধ্যমে দর্শক হলে আসতে শুরু করেছে।

নতুন করে সিনেমা পুনর্জীবিত হয়েছে। এই পালে হাওয়া দেবে বীরত্ব। নিপুণ বলেন, বীরত্ব সিনেমাটা দেখেও আপনারা স্বস্তি পাবেন।

ছবিটিতে নিপুণের বিপরীতে একজন দালালের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। সাইদুল ইসলাম রানার প্রথম সিনেমা ‘বীরত্ব’তে নায়ক-নায়িকার ভূমিকায় আছেন মামনুন হাসান ইমন ও নবাগত নিশাত নাওয়ার সালওয়া।

তাদের দু’জনকেই দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়। এছাড়া খল চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। পুলিশ অফিসারের চরিত্রে আছেন শতাব্দী ওয়াদুদ। আরও আছেন বড়দা মিঠু ও জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park