1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও

দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রবিউল হাসান ডব্লিউ
  • প্রকাশ রবিবার, ২৪ জুলাই, ২০২২

 দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি>নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গ বন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃষ্টি উপেক্ষা করে পটুয়াখালীর দশমিনায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২।

গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী  উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহাবুব আলম তালুকদার ঝান্টার সভাপতিত্বে ও উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ নাজমুল হাসানর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেনে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাফর আহম্মেদ,উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ তানবির রহমান, ঢাকা আহসানিয়া মিশনের বাংলাদেশ নিউট্রিশন এক্টিবিটি এরিয়া স্পেশালিষ্ট মোসাঃ রুমা বেগম।

এসময় মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য চারজন মৎস্যজীবিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পরস্কার প্রাপ্তরা হলেন-পাবদা ও গুইলশা মাছ চাষে মোঃ ওবায়দুল ইসলাম, পাংগাশ মাছ চাষ মোসাঃ মরিয়ম বেগম, গলদা ও মিশ্র মাছ চাষে মোঃ ফরহাদ আকন এবং রুই জাতীয় মিশ্র মাছ চাষে মোসাঃ শাহিদা বেগম।

অতপর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়া মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park