1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন

ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ঢাকায় এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে তা গড়ে ১৪ ঘণ্টায় পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, গ্রামে বিদ্যুৎ থাকে না বললেই চলে। ফলে গ্যাস না থাকলে সাধারণ মানুষের রান্না করারও কোনো উপায় থাকে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, দেশের বিদ্যুৎ পরিস্থিতির বৈষম্য দিন দিন প্রকট হচ্ছে এবং এর ভুক্তভোগী হচ্ছে গ্রামাঞ্চলের মানুষ।

গ্যাস সংকট নিয়ে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনী এলাকা আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। সেখানে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, মিল ও বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। অথচ গ্যাস সরবরাহে চরম সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারাদেশে যায়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষই গ্যাস পায় না।

তিনি উল্লেখ করেন, তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম বড় গ্যাস কেন্দ্র, যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। তবে তার এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকে না। চুলা খুব কম জ্বলে এবং এরপর মাঝে মাঝে এক ঘণ্টার জন্য গ্যাস আসলেও পরে আর পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, দেশে গ্যাস সংকট রয়েছে এবং শীতকালে চাহিদা আরও বেড়ে যায়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি অভিযোগ করেন, ২০১৬ সাল থেকে বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় এখনও অনেকেই অবৈধ সংযোগ ব্যবহার করছে। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park