1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ডাকসু নেতাদের ওপর হামলা নিয়ে দুঃখপ্রকাশ করলেন ছাত্রদল সভাপতি রাকিব – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে এমপি মাজেদুর সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ বিতর্ক, যা বললেন মিম ও পরীমনি নিষেধাজ্ঞার জালে বন্দি জেলে জীবন, মিলছে না সহায়তার ভরসা সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল, বছরে ৯ মাস নিষেধাজ্ঞা থাকবে বিশ্ববিদ্যালয়ে ফের মাথাচাড়া দিচ্ছে ক্ষমতার রাজনীতি, প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ নাহিদের চাটখিলে ১১ বছরেও মেলেনি ছেলে হত্যার বিচার, আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন মা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি, কাফি ও ফ্লোরা রুয়েটে দিনব্যাপী ‘র তে রোবট’ প্রযুক্তি উৎসব সম্পন্ন ‘জামায়াত-শিবিরকে গুপ্ত বলে যারা, তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’—মিয়া গোলাম পরওয়ার হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, টিকাদানে ঘাটতিকে দায়ী করছে ডব্লিউএইচও

ডাকসু নেতাদের ওপর হামলা নিয়ে দুঃখপ্রকাশ করলেন ছাত্রদল সভাপতি রাকিব

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একইসঙ্গে তিনি আহতদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যা থেকে মব সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাকিব বলেন, আজ যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্রদলের পক্ষ থেকে তিনি প্রথমেই দুঃখপ্রকাশ করছেন। তবে তিনি আহত চারজন সহযোদ্ধার উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ জানান, যেন তারা ইচ্ছাকৃতভাবে এমন পরিবেশ তৈরি না করেন যাতে জনতার উত্তেজনা বাড়তে পারে বা মব সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি বলেন, আহতরা স্ট্যাটাস দিয়ে পাঁচজন শাহবাগ থানায় এসেছেন। তবে তিনি মন্তব্য করেন, স্ট্যাটাস দিলে সবাইকে নিয়েই আসা উচিত ছিল। কারণ তাদের অন্যান্য সহকর্মীদের সঙ্গে ছাত্রদলের কথা চলছিল, কিন্তু তারা কারও সঙ্গে কথা না বলেই সরাসরি থানায় চলে আসেন।

ছাত্রদল সভাপতি আরও বলেন, এ ধরনের ঘটনার ফটোকার্ড দেখে ছাত্রদলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি দাবি করেন, ধৈর্য ধরতে ধরতে ছাত্রদলের অবস্থান এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় ছাত্রদলকে ঘিরে নোংরা প্রোপাগান্ডা চালানো হচ্ছে এবং এসব বিষয় ছাত্রসমাজ ও দেশের জনগণকে বিচার করার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park