1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ট্রমা কাটাতে ফুটবলারদের পাশে মনোবিদ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

ট্রমা কাটাতে ফুটবলারদের পাশে মনোবিদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়া বাংলাদেশ ফুটবল দল দেশে ফেরার পরও মানসিক আঘাত থেকে বের হতে পারেনি। কাঠমান্ডুর হোটেলে বন্দি থাকা অবস্থায় সরকারবিরোধী বিক্ষোভ চোখের সামনে দেখা, এমনকি আন্দোলনকারীদের হামলার আতঙ্কে ট্রমায় চলে গেছেন জামাল ভূঁইয়া-ফয়সাল ফাহিমরা।

বিমানবাহিনীর বিশেষ বিমানে ঢাকায় ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেললেও ফুটবলারদের মানসিক পুনর্বাসনের ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, দলের জন্য মনোবিদ ও মানসিক কোচিংয়ের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সবার মানসিক অবস্থা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে আর্মড ফোর্সেসের মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

নেপালে অবস্থানকালে দলকে রক্ষা করতে বিকল্প পরিকল্পনাও হাতে রেখেছিল ফেডারেশন। টিম হোটেলের আশপাশে আগুন লাগার মতো ঘটনা ঘটলেও নিরাপত্তার জন্য দ্বিতীয় ও তৃতীয় বিকল্প অবস্থান ঠিক রাখা ছিল।

ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ মোট ৩৭ জনের সঙ্গে ঢাকায় ফিরেছেন কাঠমান্ডুতে থাকা ১৭ জন সাংবাদিকও। তাবিথ আউয়াল জানান, “ফুটবল পরিবার মানে শুধু খেলোয়াড় নয়, মিডিয়াকর্মীরাও এর অংশ। তাই রেসকিউ মিশনে সবাইকে একসঙ্গেই আনা হয়েছে।”

কাঠমান্ডু এয়ারপোর্ট সচল হওয়ার পর ২০ ঘণ্টার মধ্যেই পুরো দলকে নিরাপদে ঢাকায় ফেরানো সম্ভব হয়েছে। এজন্য প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বিমানবাহিনী ও আর্মড ফোর্সেসকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফে সভাপতি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park