1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার

শামসুল আলম শারেক
  • প্রকাশ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রার প্রস্তুতিতে থাকা নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় পাচারকারীরা বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সমবেত করেছে। এ তথ্যে ভিত্তিতে মঙ্গলবার রাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে এবং ২৮ জনকে উদ্ধার করে।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।

অভিযানের সময় পাচারকারীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। 

তিনি আরও বলেন, পাচারকারীদের আটক ও মানব পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park