1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ১টি আগ্নেয়াস্ত্র সহ  ৩ মানব পাচারকারী আটক – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি ফজলুর রহমানের ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি শ্রীপুরে ছাত্রদল নেতা রাসেল ফকিরের ওপর হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল সংঘাত শুরুর পর প্রথম এলএনজি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করল পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ‘জঙ্গি আছে’, ‘তৎপরতা নেই’: একই দিনে সরকারের দুই শীর্ষ ব্যক্তির ভিন্ন বক্তব্য নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ১টি আগ্নেয়াস্ত্র সহ  ৩ মানব পাচারকারী আটক

শামসুল আলম শারেক
  • প্রকাশ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ১টি আগ্নেয়াস্ত্র সহ  ৩ মানব পাচারকারী আটক

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় এলাকা বাহার ছড়ার মারিশবনিয়া গহীন পাহাড়ী আস্তানায় বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এক কৌশলী অভিযান পরিচালনা করেছেন। 

গত ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত পরিচালিত অভিযানে কোস্ট গার্ড সদস্যরা ১ টি আগ্নেয়াস্ত্র সহ ৩ জন মানবপাচারকারী,ও নারী পুরুষ, শিশু সহ ৭ জন ভীকটিম উদ্ধার করেছেন।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার  মুহাম্মদ সিয়াম উল হক এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যারা পূর্ববর্তী সময়ে আটক কৃত ব্যক্তিদের দেয়া তথ্যমতে ও আমাদের নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের কে আটক ও ভীকটিমদের উদ্ধার করা হয়। আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।

সাংবাদিকদের অপর একপ্রশ্নের জবাবে কোস্টগার্ড কমান্ডার বলেছেন এই সিন্ডিকেটে আরো বেশ কয়েকজন অস্ত্রধারী, ইয়াবা গর্ডফাদারও অপহরণ কারী রয়েছে  এদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park