টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের ২১ সদস্যের নতুন কমিটি গঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
৩ অগাস্ট ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের ২১ সদস্যের নতুন কমিটি গঠিত

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু আহমেদ রমজান। সহসভাপতির দায়িত্বে রয়েছেন দুলাল কান্তি পাল, অকিল তালুকদার ও আল-আমিন। সাধারণ সম্পাদক হয়েছেন আহম্মেদ কবির এবং সহসাধারণ সম্পাদক পলেন আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, সহসাংগঠনিক সম্পাদক এখলাছ মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ আলম (তুলিপ), কোষাধ্যক্ষ লিমন মিয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবীবুর রহমান বাদশা।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাহাজ উদ্দিন সাজন ও অজিত হাজং। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন রাসেল আহমেদ, মানিক পাল, আবু সাইদ, মাসুক মিয়া, মকবুল হোসেন, দেলোয়ার, আব্দুল ওয়াহিদ ও জুনাইদ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসেম। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির এই মহৎ প্রয়াসের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ ধরণের উদ্যোগ টাঙ্গুয়ার হাওরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও সামাজিক শালীনতা রক্ষায় কাজ করার লক্ষ্যে গঠিত একটি সংগঠন। ফোরামটি চায়, হাওরের পবিত্র পরিবেশে কেউ যেন প্লাস্টিকজাত দ্রব্য বা কোনো ধরনের আবর্জনা না ফেলে। একইসঙ্গে পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রাকৃতিক আবাসস্থলে যেন কোনোভাবেই হস্তক্ষেপ না হয়, সেদিকে গুরুত্ব দিতে চায় তারা। সংগঠনটি বিশ্বাস করে, উচ্চ শব্দে গান বাজনা, মাইক বা সাউন্ড সিস্টেম হাওরের শান্ত পরিবেশকে বিঘ্নিত করে, যা বন্ধ হওয়া প্রয়োজন।

তাদের উদ্দেশ্য হাওরের আশেপাশের বনজ সম্পদ, গাছপালা ও ঝোপঝাড় রক্ষা করা এবং পর্যটকদের শালীনতা বজায় রেখে ভ্রমণ নিশ্চিত করা। ফোরাম মনে করে, প্রশাসনের নির্দেশনা ও বন বিভাগের নিয়ম মেনে চলার মাধ্যমেই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য ও বৈচিত্র্য সংরক্ষণ সম্ভব।

এছাড়া সংগঠনটি পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে হাওরকে পরিষ্কার রাখার আহ্বান জানায়।

টাঙ্গুয়ার হাওর শুধু একটি প্রাকৃতিক জলাভূমি নয়, এটি এখানকার মানুষের জীবিকার অংশ, সংস্কৃতির অংশ এবং বাংলাদেশের একটি অমূল্য সম্পদ—এই উপলব্ধিকে সামনে রেখে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০