1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাবিতে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার আয়োজন  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত । ১১ মাস পর মুক্তি পেলেন সিদ্দিকুর রহমান, কারাগারে বদলে গেছে জীবনধারা মজীবী মানুষের প্রাণ উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বর্ণিল মহান মে দিবস উদযাপন  ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের কাঠবাহী  ট্রলার : সীমান্ত বাণিজ্যে নতুন আশার আলো হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৫

জাবিতে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার আয়োজন 

জাবি প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ৯ মার্চ, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি-এর উদ্যোগে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার নিচতলায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ফরিদপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু-সহ ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, তিনি নিজেও ফরিদপুরের সন্তান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির এই আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর সেতুবন্ধন তৈরি করেছে। তিনি বলেন, “সংগঠনের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকবো।”

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুর জেলার সাবেক শিক্ষার্থীরা দেশের শিক্ষা, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমান শিক্ষার্থীরাও ভবিষ্যতে সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, এই আয়োজনকে সার্থক করতে উপস্থিত প্রধান অতিথি, শিক্ষক ও সকল অতিথির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফরিদপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে—এটাই তাদের প্রত্যাশা।

সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, সবার সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করা হবে।

তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের সহযোগিতা করা, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম আয়োজন করা এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা—এসব লক্ষ্য সামনে রেখে সংগঠন কাজ করে যাবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ইতিবাচক ও আদর্শ সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park