জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সফরে এমপি হারুন  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৪ অগাস্ট ২০২২, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সফরে এমপি হারুন 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলাজুড়ে মাসব্যাপী কর্মসূচী চলমান রয়েছে। এরই ধারাবাহীকতায় কর্মসুচীর পালন করতে সপ্তাহব্যাপী সফরে নিজ নির্বাচনী এলাকায় (ঝালকাঠি-১) এসেছেন সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন। 
সফরের প্রথমদিন শনিবার রাত ৮টায় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার দলীয় নেতাকর্মী ও সুধীজনদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন তিনি। উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি নিজ বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বজলুল হক হারুন এমপি। 
তিনি বলে, বঙ্গবন্ধুকে যেই আগষ্ট মাসে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই আগষ্ট মাসকে গোটা বালাদেশের মানুষ শোকের মাস হিসেবে পালন করে থাকে। শোকের মাস শুধু আওয়ামীলীগ পালন করেনা, পুরো বাঙ্গালীজাতী পালন করে। কারন বঙ্গবন্ধু হলো গোটা বাঙ্গালী জাতির পিতা। 
তিনি আরো বলেন, রাত ১২টার পর যারা টেলিভিশনে টকশোতে এসে বক্তব্য রাখেন তাদের কথায় মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালায়না। তিনি দেশের গনমানুষের ভাগ্য উন্নয়নের কথা মাথায় রেখেই দেশ চালায়। আগে ১০টি ফেরী পার হয়ে দক্ষিনের মানুষ ঢাকায় যেতো যা এখন তা ইতিহাস। করোনাকালে পৃথিবীর বিভন্ন রাষ্ট্রপ্রধানরা ঘাবড়ে গিয়েছিলো, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বিন্দুমাত্র ঘাবড়ায়নি। তিনি সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে স্বাস্থবিধির দিকে কড়া নজরদারী করে পরিবেশ নিয়ন্ত্রন করেছেন।
সভায় ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বীর মুক্তিযাদ্ধা নুরুল ইসলাম খলিফা, বীর মুক্তিযোদ্বা মনিরুজ্জামান মানিক, কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা তরুন শিকদার, রাজাপুর উপজেলার যুবলীগ নেতা মো. ছবির হোসেন, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. ফয়সাল হোসেন মৃধাসহ অনেকে বক্তব্য দিয়েছেন। অনুষ্ঠানে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার দলীয় নেতা কর্মী, জনপ্রতিনিধি, সুধীজনরা উপস্থিত ছিলেন। 
এর আগে একই স্থানে সন্ধ্যা সাতটায় কাঠালিয়ায়  নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। সাক্ষাত অনুষ্ঠানে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নসহ নানা বিষয়ে মত বিনিময় করেছেন তারা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০