1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আনিছুর রহমান
  • প্রকাশ সোমবার, ২৩ জুন, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফুটপাথ অবৈধ দখল, খাল নালায় ময়লা আবর্জনা ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। এ সময় বিভিন্ন মালামাল জব্দ, প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা করা হয়।

জানা যায়, রোববার পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে খাল নালায় ময়লা আবর্জনা না ফেলতে ভাঙারি দোকান ও ফলের আড়ৎদারকে সতর্ক করা হয়। এছাড়া সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেয়া হয়। সোমবার (২৩ জুন) বিকেলে বাজার এলাকায় অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। এসময় খালে আবর্জনা ফেলা ও সরকারি জায়গায় মালামাল রাখার অপরাধে নতুন সড়কের পাশে খায়ের মার্কেটে দুইটি ভাঙ্গারি দোকান সিলগালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এরপর মহাসড়কের উপর ও ফুটপাথে অবৈধ দোকানের মালামাল জব্দ করা হয় এবং আছু শাহ ফকির রোডের মাথায় এক দোকানিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কের তৃপ্তি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্ততের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত একমাস বিভিন্ন খাল ডোবা নালা পরিষ্কার করা হয়। এরপর খাল ডোবা নালার আশপাশের প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয় ময়লা আবর্জনা না ফেলতে। নির্দেশ অমান্য করে খালে ময়লা ফেলার অপরাধে দুইটি ভাঙারি দোকান সিলগালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ফুটপাথ দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় একজনকে ১ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্ততের অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি হোটেলকে ১০ হাজার টাকা  জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park